ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

গোয়ালন্দ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১৬৪ বার পঠিত
 সামাজিক অবক্ষের চিত্র দৃশ্যমান, রাজবাড়ীর গোয়ালন্দে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ কামরুল ইসলাম শিবু (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার (১লা মার্চ) বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামরুল ইসলাম শিবু পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের কাইমুদ্দিন প্রামানিক পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক। শিশুটি তার সম্পর্কে নাতি হয়।
এর আগে, বুধবার বিকাল ৪টার দিকে কাইমুদ্দিন প্রামানিক পাড়া এলাকায় কামরুল ইসলাম শিবুর ঘরে ধর্ষণের শিকার হয় শিশুটি। শিশুটি স্থানীয় ব্রাক স্কুলে প্লে গ্রুপে ভর্তি হয়েছেন।
শিশুটির মা বলেন, বুধবার বিকাল ৪টার দিকে তার মেয়ে (৫) নিজ বাড়ির আঙ্গিনায় খেলা করতে রেখে তিনি কাজ করছিলেন। পরে শিবু তাকে ডেকে ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ তার মেয়েকে ডাকলে শিশুটি পাশের বাড়ি অভিযুক্ত কামরুল ইসলাম শিবুর ঘর থেকে শব্দ করে। পরে শিশুটির মা শিবুর ঘরে গিয়ে দেখতে পায় শিশুটির পড়নের প্যান্ট খোলা এবং শরীর ভেজা, শিশুটি কান্না করছে। পাশে শিবু বসে আছে। পরে শিশুটিকে তার মা জিজ্ঞেস করলে বলে তাকে প্যান্ট খুলে জোড়াজোড়ি করেছে। তৎক্ষনাৎ শিশুটির মা চিল্লাচিল্লি করলে আশপাশের লোকজন এসে শিবুকে আটক করে। পরে পুলিশ গিয়ে শিবুকে গ্রেফতার করে এবং শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম বলেন, আমরা একটি ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভর্তি করেছি। পরবর্তী শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে সব জানা যাবে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন খবর দিলে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাইমুদ্দিন প্রামানিক পাড়া এলাকা থেকে অভিযুক্ত কামরুল ইসলাম শিবুকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গোয়ালন্দে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

আপডেট সময় : ০১:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩