ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পীরগঞ্জে সরকারি ৩২’শ ৩০ কেজি চাউলের বস্তাসহ আটক

আনোয়ার হোসেন, পীরগন্জ( রংপুর):
  • আপডেট সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৬৭৩ বার পঠিত

পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নে অসহায় অতিদরিদ্রদের মাঝে বিতরণকৃত ৩২’শ ৩০ কেজি চাল সরকারি খালি বস্তাসহ জব্দ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে ৩জন কালোবাজারির নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, কুমেদপুর ইউনিয়নে ১শ’ ৯৫ জন উপকার ভোগীর মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়। উক্ত VWB এর চাল কালোবাজারির উদ্দেশ্যে ক্রয় পূর্বক অভিযুক্ত রসুলপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র দুলাল হোসেন (৫৫) এর বসতবাড়ির ঘর হতে সরকারি চটের খালি বস্তা ৬১টি এবং প্লাস্টিকের ৫০ কেজি ওজনের ৩১ বস্তায় ১৫শ’ ৫০ কেজি চাল, একই ইউনিয়নের মরারপাড়া গ্রামের মৃত নবীউদ্দিন মন্ডলের দু’সহোদর পুত্র কামরুজ্জামান মন্ডল (৪৫) এর বসতবাড়ির ঘর হতে সরকারি ১৫টি বস্তায় ৪শ’ ৫০ কেজি এবং নুরুজ্জামান মন্ডল (৪০) এর বসতবাড়ির ঘর হতে ৪১টি বস্তায় ১২শ’ ৩০ কেজি চালসহ মোট ৩২শ’ ৩০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের বাজার মূল্য- ১লক্ষ, ১৩ হাজার ৫০ টাকা।

স্থানীয়রা জানায়, দুলাল হোসেন, কামরুজ্জামান মন্ডল ও নুরুজ্জামান মন্ডল দীর্ঘদিন ধরে কালোবাজারি ব্যবসার সঙ্গে জড়িত।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ থানায় এজাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে এলাকাবাসী এ ঘটনায় সংশ্লিষ্ট রিলিফ অফিসার সহ ইউপি চেয়ারম্যানের উদাসীনতাকে দায়ী করছেন। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন।

পীরগঞ্জে সরকারি ৩২’শ ৩০ কেজি চাউলের বস্তাসহ আটক

আপডেট সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩