ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নকলা প্রেস ক্লাবের সুখন ও আল-আমিন পেলেন সেরা লেখক পুরষ্কার

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৮:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৬০ বার পঠিত

শেরপুরের ‘নকলা প্রেস ক্লাব’-এর দুই সাংবাদিক পেলেন দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে উন্নয়ন মূলক সর্বোচ্চ খবর প্রকাশের জন্য সেরা দুই সাংবাদিককে দ্বি-মাসিক সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত করে নকলা প্রেস ক্লাবের দ্বি-মাসিক সেরা সাংবাদিক নির্বাচন উপকমিটি।

দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার বিজয়ীরা হলেন- নকলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন ও সদস্য সিমানুর রহমান সুখন। সিমানুর রহমান সুখন নকলা উপজেলার ইতিহাত-ঐতিহ্য সংশ্লিষ্ঠ লেখা ও তথ্যচিত্র দেশের প্রথম সাড়ির জাতীয় পত্রিকায় তোলে ধরার জন্য এবং আব্দুল্লাহ আল-আমিন সর্বোচ্চ খবর প্রকাশের জন্য এ পুরষ্কার বিজয়ী হন। পুরষ্কার হিসেবে
প্রতিবেদন লেখার কলাকৌশল বিষয়ক দুটি করে মূল্যবান বই তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়া প্রেস ক্লাব অফিসে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন,
সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ও প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ পুরষ্কার বিজয়ী প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন ও সদস্য সিমানুর রহমান সুখন প্রমুখ। এসময় নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, তরুণ সাংবাদিকদের লেখার গুণগত
মান আরো ভালো করার লক্ষ্যে নকলা প্রেস ক্লাবের তরুণ সাংবাদিকদের মধ্যে দ্বি-মাসিক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারা আরো জানান, তরুণ
সাংবাদিকদের মধ্যে বিভিন্ন বিষয় ভিত্তিক বস্তুনিষ্ঠ ও উন্নয়ন মূলক লেখার উপর প্রতিযোগিতা চলমান আছে। আগামী মাসে ওই প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করে
সেরা লেখকদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে।

দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার বিজয়ী সাংবাদিক সিমানুর রহমান সুখন ও সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন তাদের বক্তব্যে নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও দ্বি-মাসিক সেরা সাংবাদিক নির্বাচন উপকমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান।

সবশেষে উপস্থিত সকলকে মিষ্টি খাইয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন দ্বি-মাসিক সেরা লেখক পুরষ্কার বিজয়ী তরুণ সাংবাদিক সিমানুর রহমান সুখন ও
সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন।

ট্যাগস :

নকলা প্রেস ক্লাবের সুখন ও আল-আমিন পেলেন সেরা লেখক পুরষ্কার

আপডেট সময় : ০৮:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩