ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ব্লাক ডায়মন্ড খ্যাত শাহিদা বেগমের বীজ পেঁয়াজের খামার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

শাহাবুল আলম-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৩:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২১২ বার পঠিত

ফরিদপুর‍ঃ বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড হিসেবে পরিচিত”পেঁয়াজের বীজ”এই পেঁয়াজ বীজ আবাদ করে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছেন ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের নারী উদ্যোক্তা চাষী শাহিদা বেগম।

তিনি ২০০৪সালে দুই পাখি জমি থেকে শুরু করে বর্তমানে ৬৫ একর জমিতে বীজ পেঁয়াজের আবাদ করছেন।

বীজ পেঁয়াজের আবাদ বাড়িয়ে ঠাকুরগাঁও এবং রংপুর জেলায় কাজের পরিধি বিস্তৃত করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে শ্রেষ্ঠ নারী জয়িতা, চ্যানেল আই , দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড সহ পাঁচটি পুরস্কার পেয়েছেন। ইতিমধ্যে দেশ সেরা উৎপাদনকারী হিসেবে স্বীকৃতি মিলেছে তার এবং ব্লাক ডায়মন্ড হিসেবে খ্যাতি পেয়েছেন।

তার সাফল্যের গল্প শুনতে ও সরজমিন পরিদর্শন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ কৃষক, বিভিন্ন দপ্তর প্রধান, কৃষি মন্ত্রণালয়ের সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক সহ অনেক গুণীজন এসেছেন।

ইতিমধ্যে বিবিসি, চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যমে তার সাফল্যের গল্পকথা প্রচারিত হয়েছে। কৃষি সাংবাদিকতার প্রাণপুরুষ শাইখ সিরাজ তার খামার পরিদর্শন ও সাফল্যের গল্প দেশবাসীকে অনেকবার শুনিয়েছেন।

সোমবার( ২৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহিদা বেগমের খান বীজ এগ্রো লিমিটেডের খামার পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার পি এ এ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মোঃ জিয়াউল হক, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, কৃষক বক্কার খান সহ প্রমূখ।

ট্যাগস :

ব্লাক ডায়মন্ড খ্যাত শাহিদা বেগমের বীজ পেঁয়াজের খামার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৩:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩