ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মী বহিষ্কার

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১৫৭ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তৃতীয় দফায় আরও পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রলীগ। রোববার (২৭ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছাত্রলীগ থেকে বহিষ্কৃতরা হলেন-ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহম্মেদ, কর্মী অর্ণব রাজ, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার, একই উপজেলার টবগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ পলাশ ও সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগকর্মী মো. মাঈন উদ্দিন মাহিন।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল বলেন,ওই পাঁচ নেতাকর্মী বাংলাদেশ ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই পাঁচ নেতাকর্মী মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন। এর জেরে তাদের বহিষ্কার করা হয়েছে। এর আগে একই কারণে ভোলায় ছাত্রলীগের আরও নয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মী বহিষ্কার

আপডেট সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩