পাইকগাছার দেলুটিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও আসবাবপত্র বিতরণ করেন ইউএনও
- আপডেট সময় : ০৫:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ২০৮ বার পঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নে সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার ও আসবাবপত্র বিতরন ও পরিদর্শন করেন নবাগত ইউএনও মোহাম্মদ আল আমিন।
শনিবার সকালে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ,রাম চ্ন্দ্র টিকাদার, রবীন্দ্র নাথ মন্ডল,চম্পক বিশ্বাস,কিংশুক রায়,পলাশ রায়, বদিয়ার হোসেন,পবিত্র সরদার,রিংকু রায়,মেরী রানী সরদার,লক্ষ্মী রানী সরকার,বিনতা সরদা,ইউপি সচিব বিজয় কুমার পাল,সহকারী সচিব বুলবুল আহম্মেদ,ইউনিয়ন ভূমি কর্মকর্তা এস এম ইকবাল হোসেন,দেলুটি ক্যাম্প ইনচার্য মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক সুকৃতি মোহন সরকার,সুভাষ মন্ডল,বন্ধনা মল্লিক,নিলীমা বাছাড়,গৌর সুন্দর সরকার,রশিক লাল মিস্ত্রী,মিহির কান্তি মন্ডল,অশোক মন্ডল,তাপস মন্ডল,পরিমল সরদার,সুরেশ্বর মল্লিক,অনিমেষ মন্ডল,নমিতা হালদার,আশীষ কুমার রায়,চন্দন মন্ডল,অন্জন সরকার,খোকন মন্ডল প্রমুখ।
























