ডেঙ্গু আক্রান্ত ডা: এস এম রেজাউল করিম
- আপডেট সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৩৬৮ বার পঠিত

দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: এস এম রেজাউল করিম।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: এস এম রেজাউল করিম গণমাধ্যমকে জানান, “হঠাৎ করে প্রচণ্ড জ্বর ও শরীর ব্যাথা করেছিলো, ডেঙ্গুর লক্ষণ থাকায় পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে, এখন চিকিৎসা নিচ্ছি, সবাই দোয়া করবেন”।
তিনি জানান, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় গত মঙ্গলবার (২২ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হন তিনি। বর্তমানে চট্টগ্রামে নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এখনো শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা অনুভব করছেন তিনি।
ডেঙ্গু সংক্রমণ থেকে বাঁচার জন্য সকলের প্রতি আহবান করে তিনি বলেন, আশপাশের ঝোপঝাড় পরিস্কার রাখুন, জমানো পানি ফেলে দিন, যার গায়ে হঠাৎ প্রচন্ড জ্বর, ব্যথা এ ধরনের উপসর্গ দেখা দিলে, অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২২ এর ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন ডা: এস এম রেজাউল করিম, ৪২তম বিসিএস এ যোগদান করেন তিনি।

























