ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বগুড়ায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে; শেষ রক্ষা হলোনা আপনের

তহমিদুর রহমান- বগুড়া:
  • আপডেট সময় : ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৪৮৪ বার পঠিত

বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ে করে প্রতারক আপন। অবশেষে সেই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) রাতে নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি, সিরাজগঞ্জ সদর উপজেলার ফুকসাগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে রেজা ওরফে আপন (৪৪)।

জানা গেছে, ভুয়া মেজর পরিচয় দিয়ে আপন পাঁচ মাস আগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া এলাকায় বিয়ে করে এক তরুণীকে। এরপরে বিভিন্ন সময় শ্বশুড়বাড়িতে ঘুরতে আসলে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গোপন সংবাদ পেয়ে গত রবিবার (২০ আগস্ট) রাতে শ্বশুড়বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণা করে বিয়ে করার অপরাধে নন্দীগ্রাম থানায় তার শাশুড়ি বাদি হয়ে মামলা করেছেন।

এ বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ভুয়া মেজর সেজে ওই ব্যক্তি বিভিন্ন অপরাধ করে আসছিল। এখানেও মেজর পরিচয় দিয়ে বিয়ে করে। একেক স্থানে একেক নাম ব্যবহার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ট্যাগস :

বগুড়ায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে; শেষ রক্ষা হলোনা আপনের

আপডেট সময় : ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩