তাহিরপুর সীমান্তে ভারতীয় চিনিসহ ১টি নৌকা আটক
- আপডেট সময় : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৪১৮ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে ১৭০বস্তা ভারতীয় চিনিসহ একটি নৌকা আটক করেছে বিজিবি। আজ রবিবার ভোররাতে উপজেলার বীরেন্দ্র নগর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে টাঙ্গুয়ার হাওর থেকে ১৭০ বস্তা ভারতীয় চিনিসহ নৌকাটি আটক করে।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকাটি ফেলে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকাগুলো দিয়ে প্রতিনিয়ত ভারতীয় চিনি, জিরা, শাড়ি, কসমেটিকস, মদ,ইয়াবা পাচার হচ্ছে। এবং এসব চোরাচালান পন্য থেকে বিজিবির গোয়েন্দা সংস্থা বিএসবির সোর্স পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে বীরেন্দ্র নগর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে হযরত আলী।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বীরেন্দ্র নগর বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলাম চিনিসহ নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোররাতে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ১৭০ বস্তা চিনি, একটি ষ্টিলবডি ইঞ্জিনচালিত নৌকা, একটি ভিবো মোবাইল ফোন ও দুটি সিম জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের সিজার মূল্য নির্ধারন করা হয়েছে ১৪ লক্ষ ১৯ হাজার পাচশত টাকা।




















