ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরের হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ২৮৩ বার পঠিত

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলায় দশ হাজার ৫৭১জন স্বল্প আয়ের মানুষের মাঝে চাল, ডাল ও তেল সাশ্রয় মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে আগের টিসিবি পণ্যের চিনি দেওয়ার জোড় দাবি সাধারণ মানুষের।

রবিবার (২০ আগস্ট) হাকিমপুর হিলি পৌর সভার (১,২,৬) ওয়ার্ড এর জন্য হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের মাইক্রোবাস্ট্যান্ডে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন তদারকি অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন।

টিসিবির পণ্য নিতে আসা পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা সুইটি বেগম বলেন, বর্তমানে বাজারে সব পণ্যের দাম বেশি। যা আমাদের মতো নিন্মবিত্ত পরিবারের জন্য খুব কষ্টের বিষয়! তাই কম দামে এইসব পণ্য কিন্তে পেরে আমি খুব খুসি। তবে আমাদের টিসিবি পণ্যের সাথে আগে চিনি দিতো কিন্তু এখন আর দেয় না। তাই পুনরায় চিনি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সেই সাথে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করছি। আমাদের মতো স্বল্প আয়ের মানুষের মাঝে প্রতিমাসে এইসব পণ্য দেওয়ায় আমরা অনেক উপকৃত হচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি প্রভাষক আশরাফ আলী প্রধান, টিসিবি পণ্য বিক্রয় ডিলার আলম হোসেন ও পণ্য বিক্রয় কর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫শ ৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল ও ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। উপজেলার ১২ টি পয়েন্ট থেকে এসব টিসিবি পণ্য বিক্রয় করা হবে। ফ্যামেলি কার্ড ধারীরা নির্দিষ্ট স্থান থেকে তাদের পণ্য সংগ্রহ করতে পারবে। আজ হাকিমপুর পৌরসভা ও বোয়ালদাড় ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে বলে জানান তিনি।

দিনাজপুরের হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩