ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বেনাপোল ও ঝিকরগাছায় মাদক সহ ৪ কারবারি গ্রেফতার

মোহাম্মদ নজরুল ইসলাম-বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১২৩ বার পঠিত

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর বেনাপোল ও ঝিকরগাছা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (২০ মে) বেলা ১২ টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আব্দুর রহমান (৫২), পিতা মৃত- আঃ মোতালেব, সাং- ভবেরবেড় পশ্চিমপাড়া, শাহিন আলম (৩০), পিতা- ফজলুর রহমান, মিলন (৩৫), পিতা- আব্দুল মজিদ ও মেসকাত হোসেন (৩০), পিতা- সোহরাব হোসেন, সর্বসাং- ঘিবা, বেনাপোল পোর্ট থানা।

ডিবি জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাস, এএসআই নির্মল কুমার ঘোষ গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক বাবু এর বসতবাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই ইমদাদুল হক গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকার মাটিকুমড়া সাকিনস্থ জনৈক মিজানুর রহমান এর বসতবাড়ির উত্তর পাশে হাড়িখালি টু বাঁকড়া বাজার গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন, মিলন ও মেসকাতকে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৯০,০০০/= (নব্বই হাজার) টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান ডিবির ওসি রুপন।

ট্যাগস :

বেনাপোল ও ঝিকরগাছায় মাদক সহ ৪ কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩