ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বালিয়াকান্দিতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৮৬ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নতুন চর আবাসন এলাকায় মাছের অভয়ারণ্যে হিসাবে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুন চর আবাসন এলাকায় মাছের অভয়ারণ্য খ্যাত বিলে এবং আবাসন প্রকল্পের পুকুরে মাছের পোনা উন্মুক্ত করা হয়েছে।

মাছের পোনা উন্মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মান্নাফ, বালিয়াকান্দির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান প্রমুখসহ বালিয়াকান্দি মৎস্য খামার সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ।

এসময় নতুন চর আবাসন বিলে
রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের ৫০ কেজি মাছের পোনা এবং আবাসন পুকুরে একই জাতের ৪০ কেজি মোট ৯০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, আমরা যে সকল জাতের মাছের পোনা অবমুক্ত করলাম এটা দেখে শুনে রাখার দায়িত্ব এই এলাকার জনসাধারণের। অবমুক্তকৃত পোনা মাছ একদিনে বড় হবে না। আস্তে আস্তে বড় হবে। আর ততদিন মাছগুলো দেখে রাখার দায়িত্ব সবার। এটা আপনাদেরই সম্পদ। মাঠে বর্তমানে চায়না দুয়ারী দিয়ে মাছের পোনাসহ ডিম পর্যন্ত বিনষ্ট করছে একশ্রেণীর অসাধু ব্যক্তি। আপনারা আপনাদের সম্পদ দেখে রাখবেন। কোন অসাধু ব্যক্তি যদি কখনো চায়না দুয়ারী দিয়ে মাছ নিধনের পায়তারা করে আমাদেরকে অবগত করবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।
মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ বলেন, আমাদের কাছে অনেক অভিযোগ আছে। এই বিলে বিভিন্ন জায়গায় চায়না দুয়ারী দিয়ে মৎস্য নিধন চলে। আমরা উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে এক দুই দিনের মধ্যে মাইকিং এর ব্যবস্থা করব এবং তারপরই মাঠে নেমে চায়না দুয়ারী জব্দ করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াকান্দিতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন

আপডেট সময় : ০৪:৩১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩