ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বাগেরহাটের মোংলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, তলিয়েছে রাস্তাঘাট

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৮:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৫৭৪ বার পঠিত

বাগেরহাটের মোংলাসহ দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারী বৃষ্টির পাশাপাশি নদীর পানি বেড়ে যাওয়ায় পৌর শহরের প্রায় সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে জনসাধারণ। টানা বৃষ্টির কারণে মোংলায় জনমানুষ চলাচল কমে গেছে।

অফিস আদালত-স্কুল-কলেজে উপস্থিতিও কম। মানুষের আনাগোনা কম থাকায় দোকানপাঠে বেচাবিক্রি কম। ভ্যানচালক ও দিনমজুররা পড়েছে চরম বিপাকে। এই অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে মোংলায়। শনিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে অবিরাম।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, মৌসুমী বায়ুর ফলে প্রচুর বৃষ্টি হচ্ছে। রবিবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো তিন দিন এই বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৩ দিন ভারী বৃষ্টিসহ বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ।

এদিকে, টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে মোংলার রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা। বাড়ি ঘরেও ঢুকে পড়েছে পানি। এতে বিপাকে পড়েন অফিসসহ শিক্ষা প্রতিষ্ঠানগামীরা। নগরীতে মানুষজন চলাচল কম। এতে ভ্যান চালকসহ দিন মজুররা চরম অনিশ্চয়তায় পড়েছে।

বাগেরহাটের মোংলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, তলিয়েছে রাস্তাঘাট

আপডেট সময় : ০৮:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩