সংবাদ শিরোনাম ::
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক ভারতীয় ORIS সিগারেট আটক
মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
- আপডেট সময় : ০৪:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২৪৩ বার পঠিত

শনিবার( ০৫ আগস্ট ২০২৩) রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নির্দেশনায় পলাশপুর জোনের সুবেদার মোঃ আলতাফ হোসেন এর নেতৃত্বে ০৭ জনের একটি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০১ কিঃ মিঃ পূর্ব-দক্ষিন দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন বেলছড়ি ইউনিয়নের ০৪নং ওয়ার্ড এর পলাশপুর নামক স্থানে ভারত হতে বাংলাদেশে আসার সময় মালিকবিহীন অবস্থায় ৪০ কার্টুন ORIS সিগারেট আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা। বিজিবি কর্তৃক আটককৃত সিগারেটগুলো সীতাকুন্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পলাশপুর জোন ৪০ বিজিবি।



















