ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

প্রথমবারের মতো মোংলা বন্দর জেটিতে ৮.৫ মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ১১:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ৬২৭ বার পঠিত

মোংলা সমুদ্রবন্দরের জেটিতে প্রথমবারের মতো ৮.৫ মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ ভিড়েছে।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর পতাকাবাহী “MV.MAERSK NUSANTARA” নামের জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে ৪৮৯টি কনটেইনার আছে। এটাই বন্দর জেটিতে আসা প্রথম ৮.৫ মিটার গভীরতার জাহাজ বলে নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার মাষ্টার) ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ।

ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, কনটেইনার নিয়ে প্রথমবারের মতো ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ বন্দর জেটিতে ভিড়েছে। পশুর চ্যানেল খননের ফলে এটা সম্ভব হয়েছে। আগামীকালকের মধ্যে জাহাজের মালামাল খালাস করার কথা রয়েছে। খালাস শেষে আবার পণ্য বোঝাই করে জাহাজটি গন্তব্যে ফিরে যাবে।

বন্দর সূত্রে জানা গেছে, পশুর চ্যানেলের নাব্যতা কম থাকায় সাত বা সাড়ে সাত মিটারের বেশি গভীরতার জাহাজ মোংলা বন্দর জেটিতে ভিড়তে পারত না। এ জন্য আট, সাড়ে আট কিংবা নয় মিটার গভীরতার পণ্যবাহী জাহাজ পশুর নদের মধ্যে নোঙর করা হতো। সেখান থেকে মালামাল খালাস করে বন্দরে আনা হতো। বন্দর ব্যবহারকারীদের দাবির পরিপ্রেক্ষিতে নদের খননকাজ করে বন্দর কর্তৃপক্ষে। নদ ড্রেজিংয়ের ফলে এখন মোংলা বন্দরে ৮.৫ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারছে।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল বলেন, পদ্মা সেতুর সুফলে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্য বেড়েছে। জেটি এলাকায় ড্রেজিংয়ের ফলে বন্দরের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে বন্দরে জাহাজের আগমন বাড়বে। এতে ব্যবসায়ীরা লাভবান হবেন।

প্রথমবারের মতো মোংলা বন্দর জেটিতে ৮.৫ মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ

আপডেট সময় : ১১:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩