সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধে সচেতনতা মূলক অনুষ্ঠান
প্রতিদিনের খবর ডেস্ক ::
- আপডেট সময় : ১১:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ১৪৫ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে স্কুল কলেজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
যশোর উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে, রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা কবি জসীমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক তথ্য সম্পর্কে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
তাম্বুলখানা কবি জসীমউদদীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান (রায়হান) এর সভাপতিত্বে, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন (উই) প্রকল্পের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন, সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি সাগরী বেগম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম (সুমন), রাষ্ট বিজ্ঞান বিভাগের প্রভাষক পলাশ কুমার রায় (তাপস), বাংলা বিভাগের প্রভাষক সুখেন্দ্র নাথ (চয়ন) প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) মোঃ আজিমউদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সককারী শিক্ষক মোঃ আলা উদ্দিন।
এসময় অনুষ্ঠানে সদর উপজেলার সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন (উই) প্রকল্পের মাধ্যমে সচেতনতামূলক কর্মশালায় স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, ইভটিজিং, সন্ত্রাস, ছিনতাইকারী, মাদক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকা এবং সচেতনতা মূলক তথ্য সম্পর্কে সচেতন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন তরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করাসহ নারী নির্যাতন, যৌতুক নিরোধ, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে জেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক সভা করে আসছে।

























