ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলিতে সবজিতে স্বস্তি, আদা রসুনের দাম চড়া

মোঃওয়াজ কিরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১১:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৪৮৩ বার পঠিত

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সব ধরনের সবজিতে স্বস্তি মিললেও ফের বাড়তে শুরু করছে রসুন ও আদায় দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৬০ টাকা বেড়েছে। এদিকে সবজির দাম কমায় খুশি ক্রেতাসাধারণ। সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দাম কমানোর দাবিও জানান তারা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির দাম কমতে শুরু করছে।

মঙ্গলবার হিলি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে মানভেদে যে বেগুন ও ঢেঁড়স ৪০-৩০ টাকা দরে কেজি বিক্রি হয়েছে তা এখন অর্ধেকে নেমে এসেছে অর্র্থ্যাৎ ২৫-২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে,পটল কেজিতে ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও তা এখন ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, করলা ১৬০ টাকা থেকে কমে ৮০ টাকা, বরবটি ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা, শসা ৪০ টাকা থেকে কমে ৩৫ টাকা, ঝিঙ্গে ৪০ টাকা থেকে ২৫ টাকা, কচুর লতি ৬০ থেকে কমে ৫০ টাক টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কাকরুল ৬০ টাকা থেকে কমে তা এখন ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শীতকালীন সবজি বাঁধাকপি ও ফুলকপি পাওয়া গেলেও তা চড়া দামে বিক্রি হচ্ছে। এদিকে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে অর্থাৎ ১০০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে গত সপ্তাহে রসুন ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হলেও আজ ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রসুন কেজিতে বেড়েছে ৬০ টাকা। এদিকে আদা ১৬০ থেকে ১৮০ টাকা বিক্রি হলেও আজ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা কেজিতে ৪০ টাকা বেড়েছে।

হিলিতে সবজিতে স্বস্তি, আদা রসুনের দাম চড়া

আপডেট সময় : ১১:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩