সংবাদ শিরোনাম ::
খুলনা মোহনার ৯০০ তম সাহিত্য আসর অনুষ্ঠিত
মিহির- খুলনা
- আপডেট সময় : ০৪:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৫৭৬ বার পঠিত

২৮ শে জুলাই শুক্রবার বিকাল পাঁচ টায় খুলনা দৌলতপুরস্থ মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠন এর ৯০০ তম সাপ্তাহিক সাহিত্য আসর অধ্যাপক তাপস বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এস এম মহাসিন, আসরে গল্ল, কবিতা, ছড়া,পাঠ ও পঠিত লেখার উপর আলোচনা করেন অতিথিবৃন্দ। সাহিত্য আসরে অংশ গ্রহণ করেন কবি ও গল্পকার আব্দু্র রাজ্জাক, কবি এম এ গফফার কবি শেখ মতিয়ার রহমান,কবি অশোক কুমার বল,কবি এম এ হান্নান, কবি মাহমুদা আক্তার, কবি মিন্টু কুমার নন্দী, মোঃ ওলিউর রহমান প্রমুখ।
আসর পরিচালনা করেন কবি ও গল্পকার আব্দু্র রাজ্জাক প্রমুখ। এ সময়ে উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ ও তার পর্যালোচনা করা হয়।




















