মাচ্চর ইউনিয়ন পরিষদে ৩ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী – আরজার মন্ডল বাবু
- আপডেট সময় : ০৮:০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৫ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরজার মন্ডল বাবু।
১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে এসে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এই মনোনয়নপত্র জমা দেন।
জানা যায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন কর্মবীর আরজার মন্ডল বাবু। তিনি করোনা কালীন সময়ে মানুষের ঘরে ঘরে আপৎকালীন সেবা দিতে এক বিন্দু কার্পণ্য করেন নাই।
সামাজিক দ্বন্দ্ব নিরোসনে নিরপেক্ষ অবস্থানে থেকে মানুষের সেবা করেছেন । অসহায় মানুষকে ভালোবেসেই রাজনীতিতে প্রবেশ করেন।
নির্বাচিত হলে বাল্যবিবাহ রোধ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা রাখতে চান। এলাকার শিক্ষা বিস্তার, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ সৃষ্টি করে বলিষ্ঠ ভূমিকা রাখতে চান।
সর্বোপরি নির্বাচনে বিজয়ী হলে সকল মানুষকে নিয়ে একটি আধুনিক উন্নত ৩নং ওয়ার্ড গড়তে বদ্ধপরিকর আরজার মন্ডল বাবু ।














