সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি,( রাজবাড়ী):
- আপডেট সময় : ০৬:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২২০ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ৫০ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রাইপুর গ্রামের মোঃ আলাউদ্দীন শেখের ছেলে আরফাদুল শেখ (২৮) বালিয়াকান্দি থানার এস আই মাসুদ জানান, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমানের দিকনির্দেশনায়, বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে,(২৫ জুলাই)মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে, বালিয়াকান্দি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে,তাঁর নিজের ওষুধের ফার্মেসি থেকে ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করি।
এ বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি মাদক মামলা করা হয়েছে মামলা নং ২৭














