ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কেএমপি কমিশনারের খানজাহান আলী থানা পরিদর্শন

মিহির , খুলনা:
  • আপডেট সময় : ১১:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ৭৭৩ বার পঠিত

কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা খানজাহান আলী থানা পরিদর্শন করেন ।

গতকাল বেলা ১১টার সময় খানজাহান আলী থানা পরিদর্শনকালে থানার সব কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি খানজাহান আলী থানার সেবাদান কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনবান্ধব পুলিশিং করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

থানার অভ্যন্তরে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ,ঔষধী গাছ , বিভিন্ন শাক সবজি ও থানার পুকুরে মাছ চাষ দেখে থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান কে ধন্যবাদ জানান কেএমপি’র কমিশনার ।

এছাড়া তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদের হয়রানি না করা, সর্বোচ্চ সেবা দান করার বিষয় উল্লেখ করেন এবং উল্লেখিত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নীতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে তিনি থানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং থানা কম্পাউন্ডসহ মালখানা, অস্ত্রাগার পরিদর্শন করেন।

এ -সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোসফেকুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ আবু জাফর এবং অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন-সহ অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স।

ট্যাগস :

কেএমপি কমিশনারের খানজাহান আলী থানা পরিদর্শন

আপডেট সময় : ১১:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩