
কেএমপি'র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা খানজাহান আলী থানা পরিদর্শন করেন ।
গতকাল বেলা ১১টার সময় খানজাহান আলী থানা পরিদর্শনকালে থানার সব কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি খানজাহান আলী থানার সেবাদান কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনবান্ধব পুলিশিং করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
থানার অভ্যন্তরে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ,ঔষধী গাছ , বিভিন্ন শাক সবজি ও থানার পুকুরে মাছ চাষ দেখে থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান কে ধন্যবাদ জানান কেএমপি’র কমিশনার ।
এছাড়া তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদের হয়রানি না করা, সর্বোচ্চ সেবা দান করার বিষয় উল্লেখ করেন এবং উল্লেখিত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নীতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরবর্তীতে তিনি থানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং থানা কম্পাউন্ডসহ মালখানা, অস্ত্রাগার পরিদর্শন করেন।
এ -সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোসফেকুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ আবু জাফর এবং অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন-সহ অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স।