ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধ জায়গা দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
  • আপডেট সময় : ০৭:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২০৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে পারিবারিক জায়গা দখলের প্রতিবাদে ভাতিজাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে চাচা ও তার পরিবারের সদস্যরা। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় ভূক্তভোগী খসরু হাজী ও তার স্ত্রীর সাথে তার পরিবারের লোকজনও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, খসরু হাজী ও আব্দুল মোতালিব আপন দুই ভাই।প্রায় ২০বছর আগে পারিবারিক ভাবে কেনা দুই ভাইয়ের (খসরু হাজী ও আব্দুল মোতালিব) যৌথ জায়গা কৌশল করে আব্দুল মোতালিব তার নিজের নামে ৫’শতক বেশী জায়গা দলিল করে ফেলায় জটিলতার তৈরী হয়। পরে বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে আব্দুল মোতালিব খসরু হাজীকে জায়গা দলিল করে দিতে সম্মত হন।কিন্তু জায়গার রেকর্ড সংক্রান্ত জটিলতা থাকায় তা সংশোধন করে খসরু হাজীকে জায়গা দলিল করে দেওয়ার সিদ্ধান্ত হয়। খসরু হাজীর দাবি, এ সময় এ বিষয়ে একটি অঙ্গীকারনামাও সম্পাদিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার আরও বলেন, প্রায় ২বছর আগে আব্দুল মোতালিবের মৃত্যুর পর তৈরি হয় জটিলতা। আব্দুল মোতালিবের তিন ছেলে ফরহাদ চৌধুরী, মাসুম চৌধুরী ও ইমরান চৌধুরী ওই জায়গা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি নিয়ে কয়েকবার মামলা-সালিশও হয়েছে কিন্ত সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার শনিবার দুপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন।

খসরু হাজীর ছেলে সালমান চৌধুরী বলেন, আমার চাচা আব্দুল মোতালিব নাসিরনগর সদরের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিল। চাচাতো ভাই মাসুম চৌধুরী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের জায়গা দখল করেছে, আমাদের উপর জুলুম করেছে। আইন-আদালত, বিচার-আচার, চেয়ারম্যান মেম্বার কারোর কথাই তারা শুনে না। তাদের কারণে প্রশাসনও আমাদের কোনো সহযোগিতা করতে পারেনি। আমরা ন্যায় বিচার চাই।

সংবাদ সম্মেলনে খসরু হাজীর স্ত্রী সজিদা বেগম বলেন,তারা আমাদের উপর বেশ কয়েকবার আক্রমণ করেছে, তাদের ৮৬ বছর বয়সী চাচাকে আঘাত করেছে। কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।

জানতে চাইলে আব্দুল মোতালিবের ছেলে ফরহাদ চৌধুরী বলেন, আমাদের বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যে। আমরা কারোর উপর অত্যাচার করিনি। তারা ভুয়া কাগজ তৈরী করে আমাদের বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধ জায়গা দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪