ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ২৪৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে দিনব্যাপী এ কর্মসূচীর আয়োজন করা হয়।

এ কর্মসূচী উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য শফিকুল ইসলাম।এ অনুষ্ঠানে ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া (পাভেল)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানাজার ও চীফ মেডিক্যাল অফিসার (অবসরপ্রাপ্ত) ডা.কাজী মো.হাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. শফিকুল ইসলাম, মো.ইকবাল চৌধুরী প্রমূখ।

চিকিৎসা নিতে আসা জয়নাল নিয়া বলেন, আমরা গরীব মানুষ, শুনছি এখানে ভাল শিশু ডাক্তার আইছে। হের লেইগ্যা আমার পুলাডারে লইয়া আইছি ডাক্তার দেখাইতাম।

বিনামূল্যের এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া (পাভেল) বলেন, এটা আমার এলাকা। আমি প্রতি সপ্তাহে শুক্রবার এলাকায় এসে রোগী দেখি। কিন্তু এলাকার হতদরিদ্র অনেক মানুষ এ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।তাই আমি চাচ্ছি এলাকার মানুষের কাছে এ চিকিৎসা সেবাটা পৌঁছে দিতে।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাইনী, মেডিসিন, শিশুসহ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার এ চিকিৎসা প্রদান করেন।এ সময়ে ডাক্তারা প্রায় ৫শত রোগীকে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ওষুধ বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ

আপডেট সময় : ১২:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪