ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

টিউমারে আক্রান্ত রোগিকে প্রথম বারের মত রক্তদান করলেন দেবাশীষ সরকার সঞ্জু

আমিনুল ইসলাম- ফুলবাড়ী (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫৯ বার পঠিত

দিনাজপুরে টিউমারে আক্রান্ত রোগীকে প্রথমবার রক্ত দান করলেন সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার সদস্য দেবাশীষ সরকার সঞ্জু।

শনিবার (২৪ ফেব্রুয়ারি ) বিকেল ৪ টায় এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো এ পজেটিভ রক্তদান করেন দেবাশীষ সরকার সঞ্জু। এসময় উপস্থিত ছিলেন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ সাংবাদিক আমিনুল ইসলাম, সদস্য  তন্ময় সরকার প্রমুখ।

জানা যায়, দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের টিউমারে আক্রান্ত মোছা. মিনারা বেগম (৪২) ভর্তি হন। পরে রক্তের জন্য রোগির পরিবার আহাজারি করছে জানতে পেরে তাৎক্ষণিক দেবাশীষ সরকার সঞ্জু জানান তিনি রক্ত প্রদান করবেন। পরে ফুলবাড়ী থেকে ছুটে গিয়ে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদান করেন।

টিউমারে আক্রান্ত মোছা. মিনারা বেগম (৪২) বলেন, কয়েকদিন থেকে হাসপাতালে ভর্তি আছি রক্তের অভাবে অপারেশন করতে পারছি না। দেবাশীষ সরকার সঞ্জু নামের ওই তরুণ আমাকে রক্ত দিয়েছে। শুনলাম এটি তার প্রথম রক্তদান । আমি ওই তরুণের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করি। আল্লাহ তাকে সুস্থ রাখুক। এভাবেই মানবিক কাজ করার তৌফিক দান করুক।

দেবাশীষ সরকার সঞ্জু বলেন, অনেক দিন থেকেই আমি রক্ত দিতে চাচ্ছি কিন্তু তেমন কাউকে পাচ্ছি হঠাৎ জানতে পারি বন্ধুর মায়ের অপারেশন এর জন্য এ পজিটিভ রক্ত লাগবে পড়ে ছুটে গিয়ে রক্তদান করি। এটি আমার জীবনের প্রথম তম রক্তদান ছিল।

আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, ভাবনা থেকে হোক ভালো কাজ এই স্লোগানে সামাজিক ও মানবিক কাজগুলোতে আমরা সবসময় এগিয়ে থাকি। আমাদের প্রত্যেক সদস্য মানবিক ও উদার। তেমনি দেবাশীষ সরকার সঞ্জু তার প্রথম তম রক্তদান করলেন ।

আমি তাকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই। এভাবেই মানবতার ব্রত নিয়ে সমাজে এগিয়ে আসুক সকল তরুণ-তরুণীরা।

টিউমারে আক্রান্ত রোগিকে প্রথম বারের মত রক্তদান করলেন দেবাশীষ সরকার সঞ্জু

আপডেট সময় : ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪