- আপডেট সময় : ১১:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ১১৫ বার পঠিত

পাংশা থানা পুলিশের অভিযানে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলার ১ জন আসামীসহ মোট ০৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার আটটার দিকে রাজবাড়ীর পাংশা মডেল থানার এএসআই মোঃ আব্বাছ আলী ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পাংশা থানার কাচারীপাড়া এলাকার মোঃ রতন প্রামানিক (৩৩) এর নির্মানাধীন সেমিপাকা চৌচালা টিনের ঘর থেকে মাদক দ্রব্য ইয়ারা ট্যাবলেট সেবনের সময় আরশেদ প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রতন প্রামানিক(৩৩),হাবাসপুর (সাহাপারা) গ্রামের মো. শুকুর সরদারের ছেলে শেখ সাদী (২৬), গঙ্গানন্দিয়া এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আজিজুর রহমান মঞ্জু(৪৪) সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদক সেবনের কাজে ব্যবহৃত ০১(এক) টি রাংতা কাগজ, ০৪ (চার) টি গ্যাস লাইট, ০৩ (তিন) টি ব্লেডের অধ্যাংশ ও ০৩ (তিন) টি পাট খড়ির অংশ বিশেষ উদ্ধার করেন।
আসামী রতন প্রামানিক(৩৩) বিরুদ্ধে ০১ টি মাদক ও ০১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ০২টি মামলা আছে। আসামী শেখ সাদী এর বিরুদ্ধে ০১ টি মাদক ও ০১টি অন্যান্য ধারার মামলাসহ মোট ০২টি মামলা আছে।
আসামী আজিজুর রহমান মঞ্জু এর বিরুদ্ধে ০১ টি মাদক, ০১টি চুরি ও ০৩টি অন্যান্য ধারার মামলাসহ মোট ০৫টি মামলা আছে।এদিকে পাংশা থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় রবিবার নিয়মিত মামলার আসামী নটাভাঙ্গা গ্রামের আ. রশিদের ছেলে শামীম শেখ (৪৫) কে গ্রেফতার করেন। আসামী চারজনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান,আসামীদের ইয়াবা সেবন ও ব্যবসায়ী হিসেবে তিনজন ও নিয়মিত মামলার একজন সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।




















