সংবাদ শিরোনাম ::
পুলক সরকার-কুষ্টিয়া:
- আপডেট সময় : ০৬:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৬ বার পঠিত

কুষ্টিয়ার খোকসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এক হাজার জন দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
০৩’ফেব্রুয়ারী শনিবার সকালে পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে কম্বল বিতরণ করা হয়।
এসময় খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



















