বগুড়ায় ১৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ২০৩ বার পঠিত

বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরীয়া দক্ষিণ মন্ডলপাড়া এলাকার মোঃ বক্তার আলীর ছেলে মোঃ এরশাদ আলী(৪০), একই উপজেলার খন্ডিকারপাড়া এলাকার মোঃ মোকলেছুর রহমানের ছেলে মোঃ আলমগীর হোসেন(৪০), কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার মোঃ আলিম উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম(২৫) এবং একই এলাকার মোঃ আফসার উদ্দিনের ছেলে মোঃ আতিকুর রহমান (২৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ আগস্ট) রাত পৌণে ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার সাত শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



















