ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

৯ বছর আত্মগোপনে থাকা ১৩মামলার আসামি শাহাজান গ্রেফতার

শিল্পী আক্তার- রংপুর:
  • আপডেট সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২৩৪ বার পঠিত

১৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা আসামি শাহজাহান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ নয় বছর ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তার।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৮ আগস্ট) ঢাকার সাভার থানার বিলামানিয়া তেঁতুলঝড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া রংপুর মহানগরীর ধর্মদাস মসজিদপাড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে।

তাজহাট থানা পুলিশের ওসি মোহাম্মদ হোসেন আলী জানান, আসামি শাহজাহানের বিরুদ্ধে ১৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০১৪ সাল থেকে তিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

৯ বছর আত্মগোপনে থাকা ১৩মামলার আসামি শাহাজান গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩