ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

৪০ জনের নামে সার্টিফিকেট মামলা, খেলাপীদের খপ্পরে দেউলিয়া হবার পথে মোরেলগঞ্জ বিআরডিবি

মনির হোসেন রাজ্জাক- মোরেলগঞ্জ:
  • আপডেট সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৬৫২ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) অফিসটি ঋণ খেলাপীদের খপ্পরে পড়ে দেউলিয়া হবার উপক্রম হয়েছে।

খেলাপী সদস্য ও অফিসের কয়েকজন কর্মচারির মামলার কারনে প্রায় আড়াই কোটি টাকা বেহাত হয়ে আছে। এই টাকার মধ্যে সোনালী ব্যাংকের ৬১ লাখ টাকা থাকায় ব্যাংকটি বিআরডিবি’র ৪ কোটি টাকার স্থানীয় আমানতের তহবিল আটকে দিয়েছে।

এতে অর্থ সংকট ও সুবিধাভোগীদের আস্হীতানতায় পড়েছে বিআরডিবি। টাকা আদায়ের জন্য ৪০ জন খেলাপী সদস্যের নামে সার্টিফিকেট মামলা দায়ের করলেও কোন অগ্রগতি নেই মামলায়।

সূত্রমতে, ১৯৭২ সালে মোরেলগঞ্জে বিআরডিবি’র কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে ৮-১০ টি প্রকল্পের আওতায় চলতে থাকে কার্যক্রম। ১৮৭টি সমিতির ৪ হাজার ৫৬০ জন সদস্যদের নিকট ৩ কোটি ৮৭ হাজার টাকা লোন বিতরণ করা হয়। এর মধ্যে খেলাপি সদসস্যের নিকট ২ কোটি ৩৭ লাখ ৫৫ হাজার টাকা অনাদায়ি রয়েছে। এ টাকার মধ্যে সোনালী ব্যাংকের ৬১ লাখ টাকা থাকায় ব্যাংকটি নিরাপত্তাজনিত কারনে ২০১৭ সাল থেকে বিআরডিবির ৪ কোটি টাকার ¯’ায়ী আমানতের তহবীল আটকে দিয়েছে।

অপরদিকে, চাকুরির বয়স ৬৫ বছর করাসহ বিভিন্ন দাবিতে অফিসের ৫ জন কর্মচারি জজকোর্ট ও হাইকোর্টে ১১টি মামলা দায়ের করেছেন। ওই কর্মচারিরা তাদের আওতাভূক্ত সমিতিগুলোর টাকা আদায়ের তথ্য অফিসে জমা না দেওয়ায় আরও প্রায় ১ কোটি টাকা অফিস ফান্ডে ফিরিয়ে আনা যা”েছনা।

এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামছুর রহমান বলেন, বিআরডিবিকে স্বাভাবিক গতিতে ফেরাতে ইতোমধ্যে ৪০জন খেলাপীর নামে মামলা দেওয়া হয়েছে। তাদের নিকট থেকে ঋনের টাকা আদায়, অফিসে জনবল নিয়োগ ও অফিসের কর্মচারিদের দায়ের করা মামলার ফয়সালা না হলে বিভিন্ন প্রকল্পের প্রায় ৬ কোটি টাকা মাঠে রেখে যে কোন সময় বিআরডিবি’র কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, কয়েকজন কর্মকর্তার পদ শুণ্য থাকায় বিআরডিবি’র সার্টিফিকেট মামলার কার্যক্রম সাময়িক স্থগিত রয়েছে। শীঘ্রই মামলার কার্যক্রম শুরু করে টাকা আদায়ের ব্যবস্থা করা হবে।

৪০ জনের নামে সার্টিফিকেট মামলা, খেলাপীদের খপ্পরে দেউলিয়া হবার পথে মোরেলগঞ্জ বিআরডিবি

আপডেট সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪