ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

৩৩ মণ ওজনের শেরপুরের সুলতানের দাম ১৫ লাখ টাকা

শেখ সাইদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৮:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৩০১ বার পঠিত

গায়ের রং কুচকুচে কালো। স্বাস্থ্যেও যেমন, দেখতেও তেমন। চললে ভাব তার সুলতানি। তাই আদর করে নাম রেখেছেন সুলতান। সুলতানকে যে দেখবে তারই চোখের নজর কেড়ে নেবে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুরঘাটা গ্রামের আকবর আলী তিন বছর ধরে তাকে লালনপালন করেছেন। এবারের ঈদে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টির দাম হাকিয়েছেন ১৫ লাখ। এর ওজন ৩৩ মণ। সে জন্য বিশালাকার পশুটিকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে প্রায় সময়ই লোকজন আসছেন।

জানা যায়, ‘সুলতান’ প্রতিদিন খড়, ঘাস বাদে অন্তত ১০ কেজি করে খৈল, ভুষি, গরুর ফিড, ভাতের মাড়, খাওয়াতে হয়। বর্তমানে এর বয়স তিন বছর। এবার কোরবানির ঈদে ৩৩ মণ ওজনের সুলতানকে ১২ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি করার আশা।

গরুর মালিক আকবর আলী বলেন, গরুটা যখন বিয়ান দেয় তখন বাচ্চা অনেক সুন্দর হইছে। বাচ্চা জন্মেরপর অকে বড় হইছে। তাই গরুকে দুধ ধোহন করতাম অর্ধেক। যেন বাচ্চাডা খাইতে পারে। পরে খড়, ঘাস, খৈল ও ভুষি খাওয়াইতাম। বছর খানিক থেকে কম কম করে গরুর ফিডটা খাওয়ায়। এতেই গরুডা এই পর্যন্ত হইছে। বাড়ির সকলে মিলে অনেক আদর করে ছেলের মতন সুলতানকে লালনপালন করেছি।
তিনি বলেন, আমি গরুটিকে মোটাতাজাকরণের জন্য কোনো প্রকাশ ওষুধ দেইনি। ডিজিটাল স্কেলের মাধ্যমে গরুটির ওজন মাপছি। গরুডার ওজন ৩৩ মণ হইছে। আমি ১৫ লাখ টাকা চাইতাছিলাম। এহন ১২ লাখ টাকা হইলে বিক্রি কইরা দিমু।

গরুর মালিক আকবর আলীর ছেলে মো: তামজিদ বলেন, আমার আব্বা ছোট থেকে অনেক যত্ন করে লালনপালন করতাছে। আমরাও সহযোগিতা করি। গরুটা সবার পছন্দের গরু। গরুটা জন্মের সময় আকারে অনেক বড় হইছে। গরুটার বয়স এখন ৩ বছর। গরুটা স্বাভাবিক খাবার খেয়ে বড় হইছে। আমরা ১৫ লাখ টাকা চাইতাছি।

এ এলাকার শাহিন বলেন, এত বিশাল আকৃতির গরু সচরাচর চোখে পড়ে না। এত বড় গরু আমাদের এলাকায় প্রথম। আমরা যতবার এদিক দিয়া আসা যাওয়া করি ততবার গরুটাকে দেখি।

ষাঁড়টি দেখতে আসা রহমান বলেন, খবর পেয়ে গরুটি দেখতে এসেছি। ষাঁড়টি দেখে আমারও এমন একটা ষাড় পালবার মন চাইছে। কেউ কেউ এমন জাতের গরু বাড়িতে পালনের জন্য ভাইয়ের কাছে পরামর্শও নিলাম।

জেলা প্রাণিসম্পদ সূত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলার ছোট বড় প্রায় ১৩ হাজার ৭৩১ জন খামারি রয়েছেন। এ ছাড়াও অনেক পরিবার ব্যক্তিগতভাবে গরু, মহিষ ও ছাগল পালনের সঙ্গে জড়িত। এবার কোরবানির জন্য শেরপুর জেলায় ৫১ হাজার ২২৫টি পশুর চাহিদা থাকলেও প্রস্তুত হয়েছে ৮৩ হাজার ৮০২টি পশু। যা চাহিদার তুলনায় প্রায় ৩২ হাজার বেশি। পশুগুলো হলো- ৪০হাজার ২৭০টি ষাঁড়, ২হাজার ৮৬৫টি বলদ, ১৩হাজার ৭৯৪টি গাভি, ১হাজার ৩৮৬টি মহিষ, ২২হাজার ৩৯টি ছাগল, ৩হাজার ৪৪৮টি ভেড়া। প্রস্তুত করা এসব পশু নিজেদের চাহিদা মিটিয়ে বাইরে হাট বাজারগুলোতে বিক্রি হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়া জানান, কুরবানিকে কেন্দ্র করে আমাদের শেরপুরের খামারিরা বিভিন্ন জাতের ষাড় পালন করে আসছে। তারমধ্যে হলেস্টেন ফ্রিজিয়ান জাতের বড় বড় ষাড় তৈরি হয়েছে। এ ষাড় গরু গুলোর বাজার মুল্য ১০, ১২ লাখ টাকার মত। শখের বসে খামারিরা এমন ষাঁড় পালন করেন। বিশাল আকৃতির গরুগুলিকে বিক্রি করা পর্যন্ত সব ধরনের সহায়তা করা হচ্ছে। আর বড় গরুর মালিকদের গরুগুলি যেন তারাতারি বিক্রি করা হয় এমন পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ শেষের দিকে এ গরুগুলির চাহিদা কম থাকে। কোরবানির পশুকে অসদুপায়ে মোটাতাজা না করার জন্য আমরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি।

ট্যাগস :

৩৩ মণ ওজনের শেরপুরের সুলতানের দাম ১৫ লাখ টাকা

আপডেট সময় : ০৮:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪