ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

২৯ ঘন্টা ধরে বন্ধ নবীনগর চন্দ্রা মহাসড়ক, রাতেও মহাসড়কে ছিল শ্রমিকরা

সাভার প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ২১৪ বার পঠিত

হাজার হাজার যাত্রীবাস চরম ভোগান্তির মাঝে আটকে আছে ঢাকা নবিনগর টাংগাইল মহাসড়কে, থমকে আছে এই মহাসড়ক , সেই সাথে আটকে গেছে কয়েক হাজার যাত্রীবাহী পরিবহনসহ মালবাহী যানবাহন। বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন দাবীতে মহাসড়কে শ্রমিকদের অবরোধে সৃষ্টি হয়েছে এই স্থবিরতা। সমাধান না হওয়ায় মহাসড়কে কেটেছে শ্রমিকদের রাত। প্রায় ২৯ ঘন্টা পেরিয়ে গেলেও দাবী পূরণের আশ্বাস দেয়নি কোন পক্ষ।

মঙ্গলবার (০১ই অক্টোবর) দুপুর একটা দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থানা রোড এলাকায় গিয়ে দেখা গেছে শ্রমিকদের অবরোধ কর্মসূচী। নারী ও পুরুষ শ্রমিকদের মহাসড়কের উভয় পাশে বসে থাকতে দেখা গেছে। এর আগে গত কাল সকাল নয়টার দিকে মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে বার্ডস গ্রুপের শ্রমিকরা। দাবী আদায় না হওয়ায় সড়ক অবরোধ করে চলে দিনভর এই কর্মসূচী। তবে বৃষ্টি উপেক্ষা করে রাতেও ছিল সমান উপস্থিতি। ২৯ ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনী বা মালিক পক্ষের কাউকে দেখা যায়নি। কিন্ত দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য কারখানার শ্রমিকরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ আগস্ট এক নোটিশের মাধ্যমে বার্ডস গ্রুপ লে-অফ ঘোষণা করেন। এই নোটিশে লেখা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বেশ কিছুদিন যাবৎ কারখানাতে কোনো প্রকার কাজ নেই। এর পরেও কারখানা কর্তৃপক্ষ অব্যাহতভাবে আর্থিক লোকসানের মধ্য দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল। শত চেষ্টা করেও নতুন কোনও কাজের অর্ডার সংগ্রহ করতে পারেনি, যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ বহির্ভূত। এমতাবস্থায় গত ২৮ আগস্ট থেকে গ্রুপটির আর এন আর ফ্যাশনস লি., বার্ডস গার্মেন্টস লি., বার্ডস ফেডরেক্স লি. এবং বার্ডস অ্যান্ড জেড লি. এর সকল সেকশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

শ্রমিকরা বলেন, ২৭ তারিখের ইস্যু করা নোটিশের মাধ্যমে গত ২৮ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের সকল কারখানা লে-অফ ঘোষণা করা হয়। এসময় শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের ১০ তারিখ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বর পরিশোধের দিন ধার্য করা হয়। চুক্তিমতো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের টাকা প্রদানের আরও তিন মাস সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত টাকা পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এদিকে শ্রমিকদের টাকা পরিশোধ না করলেও শ্রমিক নেতাদের প্রায় সাড়ে ৮ লাখ টাকা উৎকোচ হিসাবে প্রদান করেছে কারখানা কর্তৃপক্ষ।  
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিকনেতা বলেন, শ্রমিকদের নির্ধারিত পাওনাদি পরিশোধের তারিখ ৩০ সেপ্টেম্বর ধার্য করা ছিল। এই তারিখ পিছিয়ে আরও তিন মাস সময় চান কর্তৃপক্ষ। শ্রমিকদের বুঝিয়ে এই তিনমাস সময় নিয়ে দিতে শ্রমিক নেতারা ২০ লাখ টাকা দাবি করেন কারখানা কর্তৃপক্ষের কাছে। পরে ১২ লাখ টাকায় দফা রফা হয়।

গতকাল ২৯ সেপ্টেম্বর ৪ শ্রমিক নেতা কারখানার আইনজীবী ‘আমেনার’ সাথে মিটিং করেন। পরে বার্ডস গ্রুপের পক্ষ থেকে তিন মাস সময় চেয়ে একটি নোটিশ দেওয়া হয়। নোটিশের খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শিল্পপুলিশ জানায়, বিভিন্ন কারখানার অভ্যন্তরীন সমস্যার কারনে আজ শিল্পাঞ্চলে ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ৭টি কারখানা এবং আরও ৭টি কারখানায় সাধারন ছুটি রয়েছে।

শিল্প পুলিশ-১ পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :

২৯ ঘন্টা ধরে বন্ধ নবীনগর চন্দ্রা মহাসড়ক, রাতেও মহাসড়কে ছিল শ্রমিকরা

আপডেট সময় : ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪