২৭ কেজি গাঁজা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধারসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৫৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৪৮৪ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার একটি চৌকস টিম অদ্য ২০ অক্টোবর ২০২৩ তারিখ সকাল আনুমানিক ৪:৩০ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন ৮ নং হাসনাবাদ ইউনিয়নের শরিফের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কুড়িগ্রাম সদরের উত্তর কমলপুর এলাকার মাদক কারবারি মাহালম কে ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
অপর আরো একটি অভিযানে গত ১৯ অক্টোবর ২০২৩ তারিখ রাত আনুমানিক ২০.৩৫ ঘটিকার সময় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের আজমাতা মৌজাস্থ কম্পেরহাট এলাকা থেকে ভূরুঙ্গামারী জয়মনিরহাট ছোটখাটামারী এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহিনুর রহমান (৩৬) কে ০৬ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে আছে এবং থাকবে। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।



















