ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

২১ দফা দাবিতে রেলগেট ও সড়ক অবরোধে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা

‎ ‎শিল্পী আক্তার- রংপুর ব্যুরো :
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১৫৭ বার পঠিত

‎দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত বিভিন্ন সংকটের প্রতিকার না পেয়ে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ২১ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

‎রবিবার (২২ জুন)সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা লালবাগে রেলগেট ও সড়ক পথ অবরোধ করে অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

‎শিক্ষার্থীদের অভিযোগ,কলেজের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধা, নতুন বিভাগ সংযোজন, বাস সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা ও আইসিটি সুবিধার অভাবসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা।

‎এসব বিষয়ে একাধিকবার কলেজ প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই ২১ দফা দাবিনামা উত্থাপন করে আন্দোলনের ডাক দিয়েছেন।

‎আল মাহামুদ আসাদ নামে কলেজের এক শিক্ষার্থী বলেন, এই আন্দোলন কোনো দলের বা গোষ্ঠীর নয়, এটি আমাদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন। আমরা চাই কলেজে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ। ২১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

‎আরেক শিক্ষার্থী শিমলা আক্তার বলেন, এ আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এটা আমাদের প্রাপ্য অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

‎কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

ট্যাগস :

২১ দফা দাবিতে রেলগেট ও সড়ক অবরোধে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫