ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

১৯ মাস পর পরিবারের কাছে ফিরলো সেই মানসিক ভারসাম্যহীন নারী, যে রাস্তার পাশে জন্ম দিয়েছিল শিশু

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৩০০ বার পঠিত

খুলনার পাইকগাছায় রাস্তার পাশে সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন সেই নারী দীর্ঘ ১৯ মাস পর ফিরে গেলেন নিজের পরিবারের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবির সূত্র ধরে তার বাবার হাতে তুলে দেওয়া হয় তাকে।

ঘটনাটি ২০২3 সালের ২৯ জুলাইয়ের। পাইকগাছা পৌর শহরের প্রধান সড়কের পাশে একটি দোকানের সিঁড়ির ওপর সন্তান প্রসব করেন এক মানসিক ভারসাম্যহীন নারী। “মা হলো পাগলী,বাবার খোঁজ নেই” — এমন শিরোনামে সংবাদটি প্রচার হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

এরপর পরিবারের সদস্যরা সংবাদ দেখে নিশ্চিত হন এটি তাদের হারিয়ে যাওয়া সন্তান। সোমবার (১৯ মাস পর) পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা আলমগীর হোসেন তাকে গ্রহণ করেন। তিনি জানান, মেয়েটি গত ১২ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল এবং ১৯ মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। তার পাঁচ সন্তানের মধ্যে এই মেয়েটিই বড়। তাদের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর চন্দকানী গ্রামে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান, মানসিক চিকিৎসার জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় তাকে তার বাবার সাথে সেখানে পাঠানো হয়েছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, পরিবারটি অত্যন্ত অসহায়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মেয়েটির সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে নবজাতক শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইউএনও।

১৯ মাস পর পরিবারের কাছে ফিরলো সেই মানসিক ভারসাম্যহীন নারী, যে রাস্তার পাশে জন্ম দিয়েছিল শিশু

আপডেট সময় : ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫