সংবাদ শিরোনাম ::
১৬ বছর ধরে অবহেলিত মাহিগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড অফিস
মেজবাহ মুহিব তাহসিন,রংপুর:
- আপডেট সময় : ০৯:৩১:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ২১৯ বার পঠিত

রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ উদ দৌলা ডনের ফেসবুক স্ট্যাটাসে মাহিগঞ্জের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিসের জরাজীর্ণ অবস্থার চিত্র উঠে এসেছে।
তিনি অভিযোগ করেন,“বিগত ১৬ বছর আওয়ামী লীগ মাহিগঞ্জে চেতনার মলম বিক্রি করেছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও গর্বের প্রতীক এই অফিসটি ছিল অবহেলিত।”
ছবিতে দেখা যায়,অফিস ভবনটি ভেঙে পড়ার উপক্রম, চারপাশে ময়লা-আবর্জনা, এবং সাইনবোর্ড পর্যন্ত নষ্ট হয়ে গেছে।
স্থানীয়দের অনেকেই বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।



















