ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

১২ দিন পর ছিনতাই হওয়া টাইলসসহ পিকাপ উদ্ধার-আটক ৪

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৪৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় মার্বেল পাথরের টাইলস বোঝাই পিকআপ ছিনতাইয়ের ঘটনার ১২ দিন পর ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের নিকট হতে ছিনতাইকৃত টাইলস বোঝাই পিকআপটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ের এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান।

এরআগে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই ও কেরানীগঞ্জসহ ঢাকা মহানগর এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মধ্যপাড়া আব্দুল্লাহপুর এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ কাউছার (২৪), একই জেলার খেজুরবাগ থানার মৃত দুলালের ছেলে মোঃ রফিকুল ইসলাম ফয়সাল (২৪), লক্ষীপুর জেলার রায়পুর থানার পূর্ব কেওরা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মোঃ মিরাজুল ইসলাম সুমন (৩৫) ও মাদারীপুর জেলার রাজৈর থানার শংকরদী এলাকার মৃত এমদাদুলেল ছেলে মোঃ মেহেদী হাসান মৃধা (২৬)।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান বলেন, গত ১২ অক্টোবর আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকা থেকে টাইলস বোঝাই পিকাআপ ছিনতাইয়ের ঘটনায় পিকআপের মালিক বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঢাকা জেলা পুলিশ সুপার নির্দেশনায় মামলার তদন্ত শুরু করে ডিবি পুলিশ।

সেই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর ঢাকা মহানগরসহ ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই ও কেরানীগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট হতে লুন্ঠিত দুইলক্ষাধিক টাকার মার্বেল পাথরের টাইলস ও প্রায় ৯লাখ টাকা মূল্যের পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।

এ সময় আমাদের ডিবি পুলিশের এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছে বলে জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনাটার বিষয়টি স্বীকার করে। তাহাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবত একে অপরের সহযোগীতায় পিকআপ ছিনতাই করে আসছে বলে স্বীকার করেন। গ্রেপ্তার আসামীদের নামে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের নামে একাধিক মামলা রয়েছে।

এ সময় ঢাকা জেলার উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)সহ ডিবি পুলিশের কয়কেজন এসআই উপস্থিত ছিলেন।

ট্যাগস :

১২ দিন পর ছিনতাই হওয়া টাইলসসহ পিকাপ উদ্ধার-আটক ৪

আপডেট সময় : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩