হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৪৩ বার পঠিত

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪.৫ (চার দশমিক পাঁচ) গ্রাম হেরোইনসহ বিথি বেগম (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত বিথি বেগম গোয়ালন্দ ঘাট থানার নুর নবী’র মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান।
তিনি জানান, ৪ই জুলাই সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ হাসানুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া সাকিনস্থ (পোড়াভিটা) রোজী (৫০), স্বামী-মোঃ আরিফ কাজী এর বাড়ীর সামনে বারান্দার উপর থেকে হেরোইন বিক্রয় কালে মাদক কারবারি বিথি বেগমকে (৪৫) কে অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রির নগদ সর্বমোট ২,৩০০/-(দুই হাজার তিনশত) টাকাসহ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেন। উদ্ধারকৃত হেরোইন এর ওজন ৪.৫ (চার দশমিক পাঁচ) গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১৩,৫০০/-(তেরো হাজার পাঁচশত) টাকা।
গ্রেপ্তারকৃত বিথি বেগমের বিরুদ্ধে পূর্বের আরো ২ টি মামলা রয়েছে বলেও জানান ওসি । এ ঘটনায় রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।




















