ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলি সীমান্ত ও বন্দর পরিদর্শন করেছেন ২৬ প্রশিক্ষণার্থী

মোঃ ওয়াজ কুরনী -দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৭২ বার পঠিত

ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষণার্থীদের একটি দল দিনাজপুরের হিলি স্থলবন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

সোমবার (৪ মার্চ) রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হকের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৬ সদস্যের দলটি হিলি স্থলবন্দরে আসলে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বন্দর সভাকক্ষে বৈঠকে মিলিত হন তারা।

বৈঠকে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম, শুল্ক আহরণসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন প্রতিনিধি দলটি। এসময় সেখানে রংপুর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জিয়াউর রহমান, হিলি শুল্কস্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন, পানামা হিলি পোর্টের পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি হিলি সীমান্ত পরিদর্শনে যান। সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দুই দেশের মধ্যে পণ্য আমদানি -রপ্তানি এবং পাসপোর্ট যাত্রী পারাপার সম্পর্কে অবগত হন প্রতিনিধি দল। পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্প পরিদর্শন করেন।

ট্যাগস :

হিলি সীমান্ত ও বন্দর পরিদর্শন করেছেন ২৬ প্রশিক্ষণার্থী

আপডেট সময় : ০৮:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪