ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৯৯ বার পঠিত

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যাটালিয়ান অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন এর অধিনায়ক কমল ভাগত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিলি জিরো পয়েন্ট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো. নাহিদ নেওয়াজ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

পরে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের শূন্য রেখার গোল ঘরে বৈঠকে মিলিত হন বিজিবি ও বিএসএফ। বৈঠকে বিএসএফের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল ও বিজিবির পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ গ্রহণ করেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় একই পথ দিয়ে ভারতে অর্থাৎ নিজ দেশে ফেরত যান।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার,তার কাঁটার বেড়া কর্তন বন্ধ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার একমত পোষণ করেন বলে জানান তিনি।

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

আপডেট সময় : ০৮:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪