ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে শিক্ষার্থী হ-ত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৭৯ বার পঠিত

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় পলাতক আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) আবু সুফিয়ানকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগে, রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৫ আগস্টের পর থেকে আবু সুফিয়ান চেয়ারম্যান পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

তিনি বলেন, চলতি বছরের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুইজন শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত সুফিয়ান শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হিলিতে শিক্ষার্থী হ-ত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪