ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১৩৯ বার পঠিত

সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রায় ১০ হাজার ৮শ ১২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল বলে জানান কর্তৃপক্ষ।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

এসময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী (রিয়া), মেডিকেল অফিসার ডা. সুলতান মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ জানান- হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভা ও তিনটি ইউনিয়নে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের ৯৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৮শ ১২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্য ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৭শ ২৫ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

হিলিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪