ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

হিলিতে বাজারে কমেছে পেঁয়াজ-ও কাঁচামরিচের দাম

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ২৫৪ বার পঠিত

দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ টাকা দরে। অন্যদিকে দেশি কাঁচামরিচ কেজিপ্রতি ১৭০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

রোববার (৩০ জুলাই) হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা।

হিলি বাজারে কাঁচামরিচ ও পেঁয়াজ কিনতে আসা বাবু মল্লিক বলেন, কয়েক দিনের তুলনায় কিছুটা কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। গত সপ্তাহে কাঁচামরিচ কিনেছি ২৮০ টাকা কেজি দরে। আজকে কিনলাম ৮০ টাকায়। পেঁয়াজের দামও কমেছে, প্রতি কেজি একটু খারাপ মানের পেঁয়াজ ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। পাঁচ কেজি পেঁয়াজ কিনলাম।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। বর্তমানে প্রতিকেজি একটু খারাপ মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ টাকা দরে। আমদানি বেশি এবং ভারতে অতিরিক্ত গরমের কারণে নষ্ট হচ্ছে পেঁয়াজ, যার ফলে আমদানি বেশি হচ্ছে। সেই সঙ্গে কমেছে দাম। তবে ক্রেতা নেই বললেই চলে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারে ভারতীয় ৩৯ ট্রাকে ১ হাজার ১৭২ মেট্রিকটন পেঁয়াজ এবং ভারতীয় একটি ট্রাকে ২ হাজার ৫৬০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

হিলিতে বাজারে কমেছে পেঁয়াজ-ও কাঁচামরিচের দাম

আপডেট সময় : ০৩:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩