ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে ঝাঁজ কমেছে রসুনের, ঝাল বেড়েছে আদার

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭৪ বার পঠিত

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমেছে রসুনের দাম। আর আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। তবে নতুন রসুন খুচরা ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন,বাজারে নতুন দেশি রসুন উঠায় চায়না রসুন এখন ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও রোববার (১৬ ফ্রেব্রুয়ারি) বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। প্রতিকেজি আদা ১০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আর বিক্রেতারা বলছেন, বাজারে নতুন রসুন আসায় চায়না রসুনের দাম একটু কমেছে। তবে আদার সরবরাহ কমে যাওয়ায় ২০ বেশি দরে বিক্রি করতে হচ্ছে। 

হিলিবাজারে আদা কিনতে আসা মো. জামাল হোসেন বলেন,গেলো সপ্তাহে আদা ১০০ টাকা কেজি দরে কিনেছি। আর আজ কিনলাম ১২০ টাকা কেজি দরে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি আদার দাম বেড়েছে ২০ টাকা । 

রসুন কিনতে আসা মো. জুলফিকার আলী বলেন, চায়না রসুন গত সপ্তাহে ২৪০ টাকা কেজি দরে কিনেছি। আজ কেজিতে ২০ টাকা কমে ২২০ টাকা দরে কিনলাম। বাজারে নতুন দেশি রসুন ওঠায় হয়তো চায়না রসুনের দাম কমেছে।দেশি রসুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। তবে দেশি রসুন নতুন হওয়ায় চায়না রসুনের চেয়ে কম শুকনো। 

হিলিবাজারের আদা-রসুন বিক্রেতা মো. মোকারম হোসেন বলেন,বাজারে আদার সরবরাহ একটু কমেছে। গত সপ্তাহে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে কিনে ১০০ টাকা দরে বিক্রি করেছি। আর এ সপ্তাহে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে কিনে ১২০ টাকায় বিক্রি করছি। 

মোকারম হোসেন আরও বলেন,বাজারে নতুন দেশি রসুন ওঠায় চায়না রসুনের দাম কেজি ২০ টাকা কমে বিক্রি করছি। ২৪০ টাকা স্থলে ২২০ টাকা কেজি দরে বিক্রি করছি। আর নতুন দেশি রসুন ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে কিনে ১৫০ টাকায় বিক্রি করছি। দেশি রসুনের সরবরাহ বাড়লে চায়না রসুনের দাম আরও কমে আসবে।

হিলিতে ঝাঁজ কমেছে রসুনের, ঝাল বেড়েছে আদার

আপডেট সময় : ০৩:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫