ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ২৪০ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ষষ্ঠ ধাপে নির্বাচনের জন্য উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) থেকে ব্যালট পেপার ছাড়া ভোট গ্রহণের সব প্রযোজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

স্ব স্ব কেন্দ্রের সহকারী রির্টানিং কর্মকর্তার কাছে মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় ভোটের সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে বুধবার (৮ মে) ভোরে ব্যালট পেপার পাঠানো হবে।

এ দিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

হাকিমপুর নির্বাচন অফিসের তথ্য মতে, এই উপজেলাতে মোট চেয়ারম্যান প্রার্থী তিনজন। বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন (টেলিফোন মার্কা), সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ (মটোর সাইকেল মার্কা) এবং আলীহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রবি (আনারস মার্কা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন ও পারুল নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা দুজনই বর্তমানে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

দিনাজপুর জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, হাকিমপুর উপজেলাতে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩৬টি। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার, বিজিবিসহ পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই উপজেলাতে মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৪৪৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ২০০ এবং নারী ভোটার ৪০ হাজার ২৪৩ জন। এখন পর্যন্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছ

হিলিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম

আপডেট সময় : ০৮:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪