ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলিতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম, স্বস্তিতে ক্রেতারা

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর(হিলি):
  • আপডেট সময় : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১৬১ বার পঠিত

দিনাজপুরের হিলিতে গত এক সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ, কাঁচামরিচসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

শুক্রবার (২৭ জুন)সকালে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ৪৫ টাকা, দেশি কাঁচামরিচ কেজি প্রতি ১০ টাকা কমে ৩০ টাকা, আদা কেজি প্রতি ২০ টাকা কমে ৯০ টাকা, রসন কেজি প্রতি ৪০ টাকা কমে ১০০ টাকায় এবং ডিম খাচি প্রতি ৫০ টাকা কমে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলিতে কাঁচাবাজারে আসা এক ক্রেতা আশরাফুল ইসলামের সঙ্গে এ বিষয়ে কথা হয়।

তিনি বলেন,বর্তমানে হিলিতে চালের দাম বেশি হলেও কাঁচাবাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। এতে করে আমাদের সাধারণ মানুষের কিছুটা উপকার হচ্ছে।

তবে চালের বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে। ভরা মৌসুমেও কেজি প্রতি চাল প্রকারভেদে ৪ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এবং ডিমের দামের মতো অনান্য পণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ক্রেতারা।

খুচরা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম। 

হিলি বাজারে পেঁয়াজ, আদা, রসুন বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, এক সপ্তাহের ব্যবধানে হিলিতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। দেশের মোকামে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম। সেই সঙ্গে ভারত থেকে পেঁয়াজ আমদানি হতে পারে এমন খবরে পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমেছে। সেই সঙ্গে আদা ও রসুনের দামও কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলিতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম, স্বস্তিতে ক্রেতারা

আপডেট সময় : ০৯:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫