ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হিলিতে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ করলো ছাত্রদল

মোঃ ওয়াজ কুরনী,হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৩২ বার পঠিত

কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ বিতরণ এবং অভিভাবকদের জন্য খাবার ও বিশ্রামের ব্যবস্থা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

বুধবার (২৫ জুন) সকালে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজের সামনে এ কার্যক্রম শুরু হয়। দিনাজপুর জেলা ছাত্রদলের নির্দেশনায় হাকিমপুর উপজেলা ছাত্রদল এবং পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে পরীক্ষার্থীদের কলম, পেনসিল, স্কেলসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজাউল প্রধান রিমন, সদস্য সচিব রেইন প্রধান, যুগ্ম আহ্বায়ক চঞ্চল হোসেন, সদস্য জয়নাল আবেদীন লিটন প্রমুখ।

হাকিমপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, “আজ থেকে সারা দেশের মতো হিলিতেও উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যার মুখে না পড়ে, সেই লক্ষ্যে পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও জানান, “যতদিন পরীক্ষা চলবে, ততদিন ছাত্রদলের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ ধরনের সামাজিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগে অভিভাবক ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

হিলিতে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ করলো ছাত্রদল

আপডেট সময় : ০৩:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫