ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম জাহিদ -হাতীবান্ধা(লালমনিরহাট):
  • আপডেট সময় : ০৮:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ২৫৩ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের চলমান নৈরাজ্যে বাংলাদেশ পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান আমিরুল ইসলাম পারভেজ, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর আলম, জাতীয় প্রেস ক্লাব সদস্য রফিক ভুইঁয়া, আনসার সদস্য হোসাইনসহ সকল হত্যা, নির্যাতন, অগ্নি সন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে ওই উপজেলার এস.এস সরকারী মডেল উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের হাতীবান্ধা উপজেলা সভাপতি জরজিজ আলম দরদীর সভাপতিত্বে ও সুলতান আহমেদ রাজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু দিলিপ কুমার সিংহ, টংভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, গড্ডিমারী পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাতসহ উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি লিয়াকত হোসেন বাচ্চু বলেন আগামী দিনে হাতীবান্ধা উপজেলায়
বি এন পি কোন নৈরাজ্য ও অপরাজনীতি করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।

হাতীবান্ধায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩