ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হাতীবান্ধায় ভুট্টা ক্ষেত থেকে মস্তক বিহীন লাশ উদ্ধার

জাহিদুল ইসলাম জাহিদ- হাতীবান্ধ ( লালমনিরহাট):
  • আপডেট সময় : ০৯:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ১৪১ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভুট্টা ক্ষেত থেকে মস্তক বিহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। 

শুক্রবার বিকেলে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে হাতীবান্ধা থানা লুলিশ।

জানাগেছে, উপজেলার ফকিরপাড়ার রমণীগঞ্জ এলাকায় ভুট্টা ক্ষেতে ঘাস তুলতে গিয়ে মর্জিনা বেগম নামের এক মহিলা মস্তক বিহীন লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। খবর পেয়ে ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান খোকন, সদস্য অনিক ও ফরিদুল ইসলাম কে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনা স্থলে এসে পুলিশ কে জানান। হাতীবান্ধা থানা পুলিশ ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ভুট্টা ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং পুলিশে খবর দেই। তবে লাশটির পরিচয় এখন পর্যন্ত কেউ নিশ্চিত বলতে পারছে না।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাতীবান্ধায় ভুট্টা ক্ষেত থেকে মস্তক বিহীন লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪