ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হাতীবান্ধায় বন্যা আশ্রয়কেন্দ্র ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম জাহিদ -হাতীবান্ধা(লালমনিরহাট):
  • আপডেট সময় : ০২:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১৮৫ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের নবনির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র ভবনের উদ্বোধন ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট ০১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাজন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক এলিজা বেগম, গড্ডিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন, গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীগণ ।

হাতীবান্ধায় বন্যা আশ্রয়কেন্দ্র ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩